কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

কুষ্টিয়া প্রতিনিধি 
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান গ্রুপের সঙ্গে ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতান গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের কমপক্ষে আট জন আহত হন।

আহতদের মধ্যেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান (৫৫), আব্দুস সালাম (৪৫) ও চঞ্চলকে (৩০) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী (৪৯), মোহাম্মদ আলী জিহাদ (২৭), সুমন (৩৫) ও আলতাফ হোসেন (৪৫)।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বলেন, আমার বড় ভাই ভাগ্নিসহ আমাদের সাত নেতাকর্মী আহত হয়েছেন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌছিফুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মনে হচ্ছে, তারা শঙ্কামুক্ত।

মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে মিরপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের