সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মাকসুদ খান বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন বন্ধ থাকবে। একইসঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। ভারত ও বাংলাদেশের ব্যববসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’









