ট্রাকচাপায় প্রাণ গেলো কনস্টেবলের

খুলনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন ফারজানা। পথে ট্রাকচাপায় তিনি পিষ্ট হন। মোটরসাইকেলে থাকা তার ভাই ও ছেলে অক্ষত রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডুমুরিয়া থানার ওসি আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের