ডুমুরিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০৮:২৬আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:২৬

খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে রাসেল গাজী (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান রাসেল মোটরসাইকেলযোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্ব পাশে এলাকায় পৌঁছান। এ সময় অপর একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ওসি এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান হিসাবে কর্মরত রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেল উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের