সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি

সাতক্ষীরা ও কুষ্টিয়া প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৮:৩৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:১৯

সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে এই সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক ও কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৩ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মৃত্যুঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হলো। কারণ সীমান্তে গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশি কোনও নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি আছে। ফলে যেকোনও অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

৪৭ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭ বিজিবির সব কোম্পানি এবং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যেন কোনও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ এবং ভারতীয় কোনও নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির কোনও পরিস্থিতি না ঘটে, সে ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডার পর্যায়ে প্রতিনিয়ত চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমান্তে বসবাসরত জনসাধারণের উপস্থিতিতে নিয়মিতভাবে মতবিনিময়, সভা-সেমিনার অব্যাহত আছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী