এখনও ধরাছোঁয়ার বাইরে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬২ বন্দি

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ জন বন্দির মধ্যে গ্রেফতার হয়ে ফেরত এসেছেন ২৫ জন। এখনও পলাতক আছেন ৬২ জন।

গত ২ অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিল মোট ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ২২২ এবং নারী ১৪ জন। কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪০০; যার মধ্যে পুরুষ ৩৬০ এবং নারী ৪০ জন।

বর্তমানে ২৩৬ জন বন্দির মধ্যে বাবা-মায়ের সঙ্গে আছে ৩ ছেলেশিশু ও ১ মেয়েশিশু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ বন্দি আছেন ২ জন। বিদেশি বন্দি আছেন ৩ জন। বর্তমানে কারাগারে মিয়ানমারের কোনও বন্দি না থাকলেও ইতঃপূর্বে বেশ কয়েকজন রোহিঙ্গা আটক ছিলেন। এ ছাড়া যুদ্ধাপরাধী কোনও বন্দি কারাগারটিতে না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আছেন ৩ জন।

সূত্রটি আরও জানায়, বর্তমানে ডিভিশনপ্রাপ্ত হাজতি না থাকলেও পুরুষ হাজতি আছেন ১৫৮ জন এবং নারী হাজতি রয়েছেন ১০ জন। বিনাশ্রম কয়েদিদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৩ জন। সশ্রম কয়েদি পুরুষ ৩৬ এবং নারী ১ জন।

অপরদিকে, কারাগারের অভ্যন্তরে হাসপাতালের শয্যাসংখ্যা মোট ২০টি, কক্ষ সংখ্যা ৫টি। সহকারী সার্জনের পদ রয়েছে ১টি, ডিপ্লোমা নার্সের পদ রয়েছে ১টি এবং ফার্মাসিস্টের পদ রয়েছে আরও ১টি। এ ছাড়া কারাহাসপাতালে ভর্তি বন্দি রোগী রয়েছেন ২ জন। বাইরের হাসপাতালে বন্দি রোগী রয়েছেন ১ জন।

কারা সূত্র জানায়, কারাগারে থাকা অসহায় দরিদ্র বন্দির মধ্যে গত জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ৩৫ জন বন্দির আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হয়। এর মধ্যে ২৯ জন অসহায় বন্দির জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেল সুপার এনায়েত উল্ল্যাহ বিষয়গুলো নিশ্চিত করে জানান, বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে ১ জন জেলারের পদ শূন্য রয়েছে, যেখানে ডেপুটি জেলার অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। এ ছাড়া খালি আছে ৭ জন কারারক্ষীর পদও।

জেলা কারাগারটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে তিনি আরও জানান, শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হলে সকল কাজে আবারও গতি ফিরে আসবে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, ‘কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ ছাড়া তাদের ঠিকানা সংগ্রহ করে থানা পুলিশের পক্ষ থেকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী