এক বন্দর দিয়ে ভারতে গেলো ৪৫৯ টন ইলিশ, দাম কমের কারণ জানালেন কর্মকর্তা

বেনাপোল প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৮:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৮:৫৩

সরকারি ঘোষণার দুই হাজার ৪২০ টনের মধ্যে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত এ বন্দর দিয়ে ১৫০ ট্রাকে এ ইলিশ ভারতে যায়।

এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ ট্রাকে ৪২ টন, সোমবার ৮ ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সবশেষ আজ ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১৮০।

বেনাপোলে মাছ কিনতে আসা আতাউর রহমান বলেন, মঙ্গলবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১৩০০-১৫০০ টাকায়। কেজির ওপরে গেলে ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানির বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯ মেট্রিক টন।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান