বজ্রাঘাতে এক উপজেলার ৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৮:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:০৭

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রাঘাতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার নিজাম উদ্দীন (৪৮), একই এলাকার মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫), হাউশ জোয়ার্দ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর এলাকার জামানের স্ত্রী জোহুরা খাতুন (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘ধানক্ষেতের পাশে মাচার কাছে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহুরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। এ ছাড়াও ফারাকপুর এলাকার হিসনা নদীতে গোসল করার সময় জহুরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনোয়ার কবীর মিন্টু বলেন, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার ঘাস কেটে ৬ জন কৃষক টিনের মাচার নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়াও ফারাকপুর এলাকার হিসনা নদীতে গোসল করার সময় জহুরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বজ্রাঘাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য একটু পরে জানাচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী