কুষ্টিয়ায় পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কুষ্টিয়া প্রতিনিধি 
১১ অক্টোবর ২০২৪, ১৬:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৭:৪৭

শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে কুষ্টিয়া ও মেহেরপুরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়ার ৪৭ বিজিবির অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এসব এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য টহল দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।

লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, এ ছাড়াও বিজিবি টহল দলের কমান্ডাররা পূজামণ্ডপে উপস্থিত থেকে পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা পরিচালনা করছেন।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, বিজিবি সার্বক্ষণিক সহযোগিতায় পাশে রয়েছে। বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে। বিজিবির যেকোনও সহযোগিতা পেতে সর্বসাধারণের জন্য স্থানীয় টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষের মোবাইল নম্বর প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এবার ২৩০টি মন্দিরে দুর্গোৎসব হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, খোকসা উপজেলায় ৬২টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলার ৭টি মন্দিরে পূজা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান