এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে, বিরিয়ানি খেলে বাড়বে: ধর্ম উপদেষ্টা

হিলি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৯:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৭

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘দেশের কোনও আলেম টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। যারা এদেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একটি হবে পবিত্র কাবাঘর থেকে এক-দেড় কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা, আরেকটি হবে কাবাঘর থেকে আড়াই-তিন কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা। আসা যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ও আরামে থাকার জন্য ভালো বাসার ব্যবস্থা থাকবে। আমরা প্যাকেজ দুটি চূড়ান্ত করেছি। এবার হজের খরচ গতবারের চেয়ে কম হবে। তবে কত কম হবে, তা এখনই বলবো না।’ 

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘আপনি হজে গিয়ে বিরিয়ানি খাবেন, এজন্য এক পয়সাও আমাদের দিতে হবে না, তবে আপনার খরচ বেশি হবে। এসি রুমে থাকবেন বেশি খরচ হবে। আলুর ভর্তা, ডাল-ভাত খেয়ে সাধারণ রুমে থাকবেন, তখন খরচ কম হবে। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু বলেন কমাও কমাও। কোন জায়গায় কমাবো আর? বিমানের ভাড়া কমিয়েছি। সৌদি আরবকে একটা ফি দিতে হয় সেটাতে আমাদের হাত নেই। জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স মওকুফ করিয়েছি। বিমান ভাড়া কমিয়েছি। যেখানে যেখানে কমানো সম্ভব কমিয়েছি। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় সৌদি রিয়াল আজকে ৩২ টাকা। ফলে একটা প্যাকেজে ৪০ হাজার টাকা খরচ বেড়ে গেছে। যা গত বছর ছিল না। তারপরও কমিয়ে দিয়েছি। কোনও এজেন্সি যদি অনিয়ম করে আপনাদের সেবা না দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমদানি-রফতানির পাশাপাশি এখানে পাসপোর্টযাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করেন। ফলে হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর আপনাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানিয়ে অনুরোধ করবো।’

হিলি মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।

/এএম/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী