চট্টগ্রামের সাবেক কাউন্সিলর নাজমুল খুলনায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৪, ২১:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২১:০৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টায় তাকে চট্টগ্রামে এনে ডবলমুরিং থানায় রাখা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চসিকের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলাসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা রয়েছে ডবলমুরিং থানায় বাকি তিনটি কোতোয়ালি থানায়। মঙ্গলবার  ডবলমুরিং থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে। পরে কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হবে।’

পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে খুলনায় অবস্থান করছিলেন। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির ডবলমুরিং থানা পুলিশের রিকুইজিশনের মাধ্যমে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ একটি বাসা থেকে আটক করেন। সোমবার দুপুরে তাকে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি