চৌগাছায় খেজুর গাছ কাটা কার্যক্রমের উদ্বোধন

যশোর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২১:৩৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২১:৩৯

যশোরের জিআই পণ্য খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যে খেজুর গাছ কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের মাঠে পাতিবিলা-যাত্রাপুর সড়কের একটি খেজুর গাছ কাটার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হুসাইন শওকত। অন্যদের মধ্যে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান লালসহ ইউপি সদস্য ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, যশোরের ঐতিহ্য খেজুর গুড়কে সরকার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যে খেজুর গাছ কাটা কার্যক্রমের উদ্বোধন করা হলো। মোটামুটি একমাসের মধ্যে অন্যান্য প্রক্রিয়া শেষে খেজুর গুড় উৎপাদন শুরু হবে।

তিনি জানান, গত দুই বছরের মতো এ মৌসুমেও চৌগাছায় খেজুর গুড়ের মেলা বসবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে