মাছের খাবার ঘোষণা দিয়ে ভারত থেকে নিয়ে এলো ৭ টন শুঁটকি

বেনাপোল  প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২০:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:০৪

যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ শুঁটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটি বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেড থেকে জব্দ করেছে কাস্টমস।

সূত্রে জানা গেছে, শামীম এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল (মাছের খাবার) ঘোষণা দিয়ে চালানটি আমদানি করেন। পণ্য চালানটি রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ইনোভেটিভ নামে একটি প্রতিষ্ঠান। চালানটি কাস্টমস থেকে ছাড়ানোর জন্য প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছেন।

ভারতীয় তিনটি ট্রাকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল কাস্টমসের পরীক্ষণ গ্রুপের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনারের নির্দেশে মাছের খাবার ঘোষণায় আমদানি করা পণ্য চালানটি পরীক্ষা করা হয়। এতে ঘোষণাবহির্ভূত প্রায় সাত টন শুঁটকি মাছ পাওয়া যায়। মিথ্যা ঘোষণা দিয়ে ফিশ মিলের ভেতরে শুঁটকি মাছ আমদানি করায় চালানটি সাময়িক জব্দ করা হয়েছে। ফিশ মিলের কোনও শুল্ক কর দিতে হয় না। তবে শুঁটকি মাছের শুল্ককর ৫৮ শতাংশ। বেনাপোল কাস্টমস হাউজে প্রতি কেজি শুঁটকির শুল্কায়ন মূল্য ২ ডলার এবং শুল্কহার ৫৮ শতাংশ। ঘোষণাবহির্ভূত শুঁটকি মাছের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। চালানটিতে ডিউটি ফাঁকি দেওয়া হচ্ছিল প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা। চালানে ঘোষণাবহির্ভূত শুঁটকি মাছ আমদানি করায় চালানটি সাময়িক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি তারেক বাবুল জানান, আমদানি করা পণ্য চালানটি ফিশ মিল। এখানে কোনও শুঁটকি মাছ নেই। ল্যাবে পরীক্ষা করলেই প্রমাণিত হবে এটা ফিশ মিল নাকি শুঁটকি। এখানে আমার বা আমার আমদানিকারকের কোনও অপরাধ নাই। আমদানি করা পণ্য চালানে শুল্ক ফাঁকির কোনও প্রবণতা আমাদের নাই।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আমদানি করা ফিশ মিলের ভেতরে ঘোষণাবহির্ভূত শুঁটকি মাছ পাওয়ায় চালানটি সাময়িক আটক করা হয়েছে। চালানে বিপুল পরিমাণে শুঁটকি মাছ পাওয়া গেছে। জব্দ করা চালানে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম