কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২১:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ মন্ডল (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মনোয়ার গ্রুপের সঙ্গে নওয়াব গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। এ এসময় এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

দৌলতপুর থানা পুলিশের এসআই অপূর্ব কুমার ঘোষ বলেন, বুধবার বিকালে শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মনোয়ার গ্রুপের সঙ্গে নওয়াব গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নাওয়াব গ্রুপের দুই জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী