দিনদুপুরে জুয়েলার্সে ডাকাতির ঘটনায় ২ নারী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ২২:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২২:৫৫

খুলনায় দত্ত জুয়েলার্সে দিন-দুপুরে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে সম্পৃক্ত দুই নারীকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পিরোজপুরের কহিনুর বেগম (৫৫) ও বরগুনার শাহারিন সুলতানা (২১)।

র‍্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় পিরোজপুরের নেছারাবাদ থানার দুর্গা কাঠির আব্দুল আজিজের স্ত্রী কহিনুর বেগম ও বরগুনার বেতাগি থানার দক্ষিণ হোসনাবাদের আবদুল জলিলের স্ত্রী শাহারিন সুলতানাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, একইসঙ্গে আসামিদের হেফাজত হতে নগদ এক লাখ ৩৩ হাজার টাকা, স্বর্ণের নাক ফুল ৪৯ পিস, তিনটি অ্যান্ড্রোয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২৮ অক্টোবর (সোমবার) নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিন-দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ওই দিন দুপুরের দিকে একদল ডাকাত একটি প্রাইভেটকারে করে কেএমপি, খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল, চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ (ত্রিশ) ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য  ৪০ (চল্লিশ লাখ) টাকা এবং আনুমানিক ২ লাখ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয় ও জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের