ছেলে-বউ মিলে হাত-পা বেঁধে নির্যাতন, ক্ষমা করে দিলেন বৃদ্ধ বাবা

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ২২:৪৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২২:৪৮

সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অরবিন্দু মণ্ডলকে (৮০) হাত-পা বেঁধে মারপিট করার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মণ্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডলের বিরুদ্ধে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আসার খবর শুনে নির্যাতনকারী স্বামী-স্ত্রী পালিয়েছে বলে জানা গেছে। 

অরবিন্দু মণ্ডল বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১০ সালের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।

নির্যাতনের শিকার অরবিন্দু মণ্ডলের মেয়ে অঞ্জনা মণ্ডল বলেন, ‘কিছুদিন আগে আমার বাবার গচ্ছিত এক লাখ টাকা হারিয়ে যায়। পরে আবারও ৫০ হাজার টাকা হারিয়ে যায়। অভিযোগ আছে, আমার ভাইয়ের স্ত্রী কবিতা মণ্ডল সেই টাকা সরিয়েছেন। সেই টাকা তিনি স্থানীয় এক মেম্বারের কাছে সুদে খাটান। বিষয়টি জানাজানি হলে সেই টাকা বাবা ফেরত চান। এরপর তারা স্বামী-স্ত্রী মিলে প্রায়ই বাবাকে নির্যাতন করতেন। সোমবার সকালেও বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন করে ভাই ও তার স্ত্রী। বিষয়টি স্থানীয় এক যুবক ভিডিও করে ফেসবুকে ছাড়লে প্রশাসনের নজরে আসে।’

তবে এতকিছুর পরও ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চান না অরবিন্দু মণ্ডল। তিনি বলেন, ‘আমার ছেলের দুই সন্তান রয়েছে। তাদের মুখের দিকে তাকিয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তা ছাড়া সন্তানের বিরুদ্ধে বাবা মামলা করে কীভাবে?’

সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার নজরে আসার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমানে বিশ্বনাথ ও তার স্ত্রী পলাতক। তবে এ ঘটনায় অরবিন্দু মণ্ডল থানায় কোনও অভিযোগ করতে চান না। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের