পাঞ্জাবি-টুপি পরে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১২:০৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৬

পাঞ্জাবি-টুপি পরে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজ উদ্দিনকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহানউদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

তিনি ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল, ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের নিজ এলাকা ভোলায় খোঁজ নিয়ে জানা যায়, সে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সব কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী