মোংলার এক হোটেলে গ্রিল-নান খেয়ে ৪০ জন অসুস্থ

মোংলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ২২:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:০১

বাগেরহাটের মোংলায় বিএনপি নেতার নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মুরগির গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গল ও বুধবার (৫ ও ৬ নভেম্বর) শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা। তিনি মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি হোটেলে খাবার খেয়ে গত দুই দিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মুহূর্তে আমার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে। 

নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ও বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, এটা কীভাবে হয়েছে জানি না। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না।

তবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসু দেব কুমার বিশ্বাস বলেন, হোটেল মালিক খোরশেদ আলমকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে এনে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জন্য খোরশেদ আলম দুঃখ প্রকাশ করেন। 

এদিকে জানতে চাইলে এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি