গাড়ি আটকে পুলিশকে মারধর করে হাতকড়া পরা আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় সদরের গোবরা এলাকায় সাজার আদেশপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করে সদর থানা পুলিশের টহল দল। গোবরা বাজার এলাকা থেকে আসামিকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে আসামির ছেলে জুয়েল, ভাতিজা শাকিল মোটরসাইকেল নিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায়।

এ সময় আসামি বিল্লালের সমর্থক রাজীব মোল্যার নেতৃত্বে শতাধিক লোক সেখানে এসে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

পলাতক আসামি বিল্লালের নামে ২০১৮ সালের মামলায় অর্থদণ্ডসহ দুই মাসের সাজার আদেশ রয়েছে। এ ছাড়া তার নামে চারটি মামলায় ওয়ারেন্ট এবং হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রাতে আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আসামিকে আবার গ্রেফতারের চেষ্টা চলছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হচ্ছে, জড়িতদের ধরার চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি