যশোরে কমিটি ঘোষণার পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণার একদিন পরই পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ। বুধবার (২৭) বিকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, ‘আমি শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কাজ করে আসছি। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে, যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের গুণাবলীও প্রশ্নবিদ্ধ। এই কমিটির অধীনে কাজ করলে আমার নীতি-নৈতিকতার অধঃপতন হবে বলে আশঙ্কা প্রকাশ করছি। নৈতিকতার সঙ্গে আমি কখনও আপস করিনি। শুধুমাত্র নৈতিকতা ও মানবিক গুণাবলী অক্ষুণ্ন রাখার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদ্যঘেষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ এবং কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি। তবে শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবির সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকবো।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুম বিল্লাহ বলেন, ‘এই কমিটিতে আমার গ্রুপের কেউ স্থান পায়নি। যাদের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা বড় বড় পদ-পদবি পেয়েছেন। যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি গ্রুপ ছিল। একটি রাশেদ খানের এবং আরেকটি আমার। রাশেদ খানের গ্রুপের অধিকাংশ সদস্য এই কমিটিতে স্থান পেয়েছেন। কিন্তু আমার গ্রুপের কেউ কমিটিতে স্থান না পাওয়ায় স্বেচ্ছায় কমিটি থেকে পদত্যাগ করছি।’

৫ আগস্টের পর মাসুম বিল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং তৈরি করেছেন বলে অভিযোগ ওঠে। সেইসঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন কেউ কেউ। 

এ বিষয়ে মাসুম বিল্লাহ বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, যদি কারও কাছে কোনও প্রমাণ থাকে তাহলে দেখাক। যশোরে আগেই থেকে আমার আর রাশেদের দুটি গ্রুপ। আর কোনও গ্রুপ তৈরি হয়নি।’

কমিটিতে বিতর্কিতরা স্থান পেয়েছেন মাসুমের এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। এখানে বিতর্কিত কাউকে স্থান দেওয়া হয়নি। যারা আন্দোলন করেছেন, তারাই কমিটিতে স্থান পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‌‘মাসুম বিল্লাহর ছাত্রত্ব নেই। তার ছাত্রত্ব আরও পাঁচ বছর আগে শেষ হয়েছে। তবু জ্যেষ্ঠতা মেনে তাকে যুগ্ম আহ্বায়ক পদ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে আমাদের কোনও আপত্তি নেই।’

নতুন কমিটির সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, ‘কেন্দ্র যাচাই-বাছাই করে কমিটি গঠন করেছে। এখানে কে বিতর্কিত এবং কে ভালো, তা কেন্দ্র ভালো বলতে পারবে। পদত্যাগ করা ব্যক্তিগত ব্যাপার। তার অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। আমরা কেন্দ্রের নির্দেশনা মেনে চলি এবং চলবো।’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের কমিটি গঠন করা হয়। ১১৪ জন সদস্যের কমিটিতে রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করা হয়।

/এএম/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি