সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াত আমির

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।’

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ নিতে সাতক্ষীরায় এসেছি। তাছাড়া সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।’

ডা. শফিকুর রহমান শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। পরে তিনি দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি