খুলনা সিটির সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুরের নেতৃত্বাধীন একটি টিম তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করেছে। রফিক কেসিসি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, ‘সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। গত ৩০ আগস্ট মামলা দুটি দায়ের হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সালাউদ্দীন ৩ দিনের রিমান্ডে
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা
সর্বশেষ খবর
৭৮ জনের মধ্যে ৫৭ ফেল, স্কুলে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, দিতে হলো মুচলেকা
৭৮ জনের মধ্যে ৫৭ ফেল, স্কুলে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, দিতে হলো মুচলেকা
বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা
বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
ঢাবির ছাত্রী হলে রাতে চলাচলে বিধিনিষেধ বাতিলে আল্টিমেটাম
ঢাবির ছাত্রী হলে রাতে চলাচলে বিধিনিষেধ বাতিলে আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের