পেট্রাপোল সীমান্তে সমাবেশ করে আমদানি-রফতানি বন্ধের হুমকি শুভেন্দুর

বেনাপোল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:২৫

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি ও ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বেনাপোল সীমান্তবর্তী পেট্রাপোলে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে প্রধান সড়কে ‘পেট্রাপোল চলো’ নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। বনগাঁ মহকুমা বিজেপির উদ্যোগে পেট্রাপোল পঞ্চায়েত জনসভাটি বাস্তবায়ন করে। ‘পেট্রাপোল চলো’ নামে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁ মহকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল।

পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ বলেন, ‘বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে বাংলাদেশে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে।’ এ সময় প্রতীকী হিসেবে ২০ মিনিট আমদানি-রফতানি বন্ধ রাখেন তারা।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর ৯৫-এর বিধায়ক অশোক কিত্তোনী, ৯৬-এর বিধায়ক স্বপন মজুমদার, ৯৭-এর বিধায়ক সুব্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়সহ রাজ্যের সকল এমপি-এমএলএসহ দলের শীর্ষ নেতারা। ভারতের পেট্রাপোলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি টেলিফোনে জানিয়েছেন।

পেট্রাপোল সমাবেশের ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভারতের হরিদাসপুর পেট্রাপোলে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের