কুষ্টিয়ায় নির্বাচনি ক্যাম্পে গুলিবর্ষণ, আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ২১:৫৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০৮:৫৮

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে আওয়ামী লীগ প্রার্থী ও তার ক্যাডার বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ৬নং চিলমারী ইউনিয়নের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী ভবনন্দদিয়ার মাছের হাটসংলগ্ন তার নির্বাচনি অফিসে শতাধিক কর্মী নিয়ে মতবিনিময় করছিল। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী প্রায় ৩৫টি মোটরসাইকেল নিয়ে সেখানে অতর্কিতভাবে হামলা করে ও ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সোহাগ (২০) ও হিমেল (২২) গুলিবিদ্ধ হয়। এছাড়া কামাল মল্লিক (৫০), তোফায়েল (৩০), শাহজাহানসহ (৪০) ১০ জন আহত হয়।
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী জানান, সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছিল। এরই জেরে সে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আহমেদের সঙ্গে যোগাযেগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী