সাত বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর সাত বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পাসের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা। 

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। 

দেশে ফেরা ৭ জন হলেন— মো. সুজন ফকির (২৮), মো. আব্দুল মোনাব (৩০), মো. রেদোয়ান (২৫), মো. নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), মো. খাইরুল ইসলাম (২৯), মো. সামাদ মিয়া (২৩), মো. শাহাদত হোসেন (৩৪)। তারা যশোর নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘ফেরত আসা ৯ জন কাজের সন্ধানে সাত বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ (শনিবার) সন্ধ্যায় দেশে ফেরেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী