সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আল হেলাল জয় ও মাছখোলা চারা বটতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব। সিহাব সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুই জন মোটর সাইকেলে সাতক্ষীরা ফিরছিলেন। দ্রুতগতির মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় দ্রুতগতির যান চলাচলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের