ঝিনাইদহে ট্রলির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মল্লিকনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে মৌসুমী আক্তার (২৬) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে ইজিবাইকচালক ফিরোজ হোসেন (২২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন মৌসুমী ও ফিরোজ। মল্লিকনগর এলাকায় পৌঁছালে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমীর মৃত্যু হয়। গুরুতর আহত ইজিবাইকের চালক ফিরোজকে যশোর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তারও মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে মৌসুমীকে মৃত অবস্থায় আনা হয়েছে।’

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন বলেন, ‘ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি