বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘গুপ্তহত্যার’ প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল

নড়াইল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৩

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘গুপ্তহত্যার’ প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন। তাদের দাবি না মানলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্যসচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম।

সমাবেশে সংগঠনটির নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জেনি, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি