ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়ার ‘এজেন্ট সুমন’ গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার ‘এজেন্ট সুমন’ গ্রেফতার হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

সেখানে উল্লেখ করা হয়, সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার ৮ নম্বর পলাশপোল এলাকার মসজিদের পাশে এস আর ফ্যাশনের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. সুমন হোসেন (২৪) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। সে একজন অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট বলে জানায় পুলিশ।

অভিযোগে জানা যায়, সুমন জুয়ার অ্যাপস ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী