নড়াইলে ইউনিয়নের নারী মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি 
২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:১২

নড়াইলে এক নারী ইউপি সদস্যকে (৪৬) সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একইসঙ্গে দিয়েছিল হুমকি-ধমকিও। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ওই মেম্বার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুরে ঘটনা শুনে এখন (সন্ধ্যা সাড়ে ৬টা) ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি এখনও ক্লিয়ার নয়।

নিহতের ছেলে ও স্বজনরা দাবি করেন, নড়াইল সদরের একটি ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন তিনি। গত বুধবার বিকালে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা দুই লাখ দাবি করে। তিনি লোকজনকে জানাবে বললে হুমকি-ধমকি এবং মুখে বিষ ঢেলে দেয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকালে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, নিহতের ছেলের সঙ্গে আমরা কথা বলেছি। তার কাছে জানতে পেরেছি গতকাল সন্ধ্যায় তিনি একজনের বাসায় যান। সেখানে তাকে আটকে রাখা হয়েছিল। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি