তিন আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ০৬:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৩০

অবৈধভাবে দালালের মাধ্যমে ১২ জন বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে অবস্থানকালীন সময়ে সে দেশের পুলিশ তাদের আটক করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসারা হলো মো. আশিকুর রহমান (২৫), মো. সুমন সরকার (৩০), মো. ওমর ফারুক (২৫), মো. মিজান শেখ (২৮), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. বেলাল মোল্লা (২৮), মোছা. রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮), মো. রবিউল হাওলাদার (২৫), মো. মোকসেদ হাওলাদার (৩০), মো. রুবেল গাজী (২৫) ও মো. খালিদ হোসেন (২৫)। এরা সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাদারীপুর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার বাসিন্দা।

এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিন জনের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার পর তারা ভারতে পালিয়ে যায়।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ভালো কাজের আশায় অবৈধপথে এরা ভারতে যায়। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে দমদম সেন্ট্রাল কারাগারে পাঠায়। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা