তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

সিলেট প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২০:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৪২

ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে সাজা খাটার পর অবশেষে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের ফেরত দেওয়া হয়।

জানা যায়, ভারত থেকে ফেরা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিলেন। এরপর সেখানকার আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানো হয়। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ১৪ জন বাংলাদেশি কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ'র উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামিম মিয়া জানিয়েছেন, ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খাটা ১৪ বাংলাদেশিকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে দেশে পাঠানোর পর তাদেরকে আত্মীয়স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা ১৪ বাংলাদেশি হচ্ছেন- জামালপুর জেলার বকশিগঞ্জের মো. উমর ফারুখ (২৬), কুড়িগ্রামের রাজিবপুরের মো. হুমায়ুন কবির (২৬), শেরপুরের ঝিনাইগাতির মো. রাসেল মিয়া (২০), ফরিদপুরের নগরকান্দার মো. সুজন মোল্লা (৩৬), নরসিংদীর শিবপুরের ইউসুফ মিয়া (২৩), রাজশাহীর গোদাগঞ্জের মো. সাহেব আলী (২৩), একই এলাকার মো. মিজানুর রহমান (২৬), মো. সোহেল রানা (২৫), মো. আবু বক্কর (২৩) ও মো. আব্দুল করিম (৪৫), নেত্রকোনার কলমাকান্দার মো. শামীম (৩৭), একই এলাকার মো. হাবিবুল্লাহ (৩৪), মো. নাজির আহমেদ (৪০), ময়মনসিংহের মুক্তাগাছির মো. বিপ্লব মিয়া (২২)।

/কেএইচটি/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু