তৃতীয় দিনে

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ১৬ জেলার পাম্পে তেল সংকটের শঙ্কা

খুলনা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার দুপুর থেকে লাগাতার কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ রয়েছে। ফলে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুত কমেছে। জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে পাম্পগুলোতে।

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ের মেসার্স কেসিসি পেট্রোলিয়াম সূত্রে জানা গেছে, এ পাম্পে অকটেন শেষ হয়ে গেছে। সামান্য পরিমাণ ডিজেল ও পেট্রোল রয়েছে। যা দ্রুত শেষ হয়ে যেতে পারে।

বাগেরহাটের আল আরাফা পেট্রোল পাম্প সূত্রে জানা গেছে, ডিজেল শেষ হয়ে গেছে। কর্মচারীরা জানান, পেট্রোল ও অকটেনে একদিন চলতে পারে। এর মধ্যে সরবরাহ না পেলে তেল দেওয়া বন্ধ হয়ে যাবে।

প্রায় একই রকম চিত্র খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার পেট্রোল পাম্পগুলোতেও।

আন্দোলনকারীরা জানান, সাধারণ সম্পাদক আলী আজিমের বিরুদ্ধে খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। গ্রেফতার করার পর সোমবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আলী আজিমকে মুক্তি এবং ৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকাল কর্মবিরতি চলবে। খালিশপুর থানার গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি নেতা রিয়াজ শাহেদ বলেন, ‘এই আলী আজিম দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। মিছিল-মিটিং করেছেন, ভোট প্রার্থনা করেছেন। জুলাই-আগস্ট আন্দোলন বানচাল করতে পতিত সরকারের ক্যাডার বাহিনীর সঙ্গে নতুন রাস্তা মোড়ে মহড়া দিয়েছেন। ছাত্রদের মিছিল-মিটিং বানচাল করতে এই আলী আজিমের ভূমিকা ছিল প্রকাশ্য। তার গত ১০-১২ বছর আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল। এরপর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিলেমিশে সক্রিয় কর্মীর মতো কাজ করছেন। তাকে গ্রেফতার করায় বিএনপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সক্রিয় কর্মী এই আলী আজিমের মুক্তির দাবিতে পলাতক শ্রমিক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়েছে। যারা মাঠে আসতে পারছে না তারা পেছন থেকে অর্থ ও জনবল জোগান দিচ্ছে। দেশের শান্তি নষ্ট করতে এ চক্রটি সক্রিয় ভূমিকা পালন করছে।’ অবিলম্বে আজিমের দোসরদের গ্রেফতারের দাবি জানান তিনিসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

ওজোপাডিকোর শ্রমিক দল নেতা মুজিবুর রহমান বলেন, ‘আলী আজিম আগে থেকেই আওয়ামী লীগ করেন। ফৌজদারি মামলায় আজিম আসামি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এখানে আন্দোলন যারা করছে তাদের পরিচয় নিয়ে সন্দেহ আছে। আন্দোলনের কোনও যৌক্তিকতা আছে বলে মনে হয় না।’

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন বলেন, ‘এ আন্দোলনের সঙ্গে বিএনপির কোনও সম্পৃক্তা নেই। একজন ফৌজদারি মামলার আসামিকে আইন অনুযায়ী পুলিশ গ্রেফতার করবে, এটাই স্বাভাবিক। পুলিশ সেই কাজটি করেছে। সেখানে আন্দোলনের কোনও যৌক্তিকতা দেখি না।’ তারপরও যারা আইনশৃঙ্খলার অবনতি করতে নানা অজুহাত খুঁজছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আলী আজিমকে ফৌজদারি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। সেখানে আইনি পদক্ষেপ ছাড়া তার মুক্তি পাওয়ার কোনও সুযোগ নেই। তিনি বিগত অনেক বছর আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।’ আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী