খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যা মামলায় বন্ধু রব্বানী রিমান্ডে

খুলনা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ২২:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২২:২৮

খুলনা বিশ্ববিদ্যালয় (খু‌বি) শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যা মামলার আসা‌মি গোলাম রাব্বা‌নির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মো. রা‌কিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সোনাডাঙ্গা থানা পু‌লিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে।

আদালতের জিআরও এস হ‌রিদাশ বলেন, গোলাম রাব্বা‌নিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। শুনানি শেষে সা‌র্বিক বিবেচনা করে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির জন্য রাব্বা‌নিকে আদালতে হা‌জির করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি শ‌ফিকুল ইসলাম বলেন, গোলাম রাব্বা‌নির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি দিনগত রাত পৌনে ৯টার দিকে সন্ত্রাসীরা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে অর্ণবকে গু‌লি ও কু‌পিয়ে হত‌্যা করে। এ ঘটনায় পু‌লিশ রাতভর বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিহতের তিন বন্ধুকে হেফাজতে নেয়। শনিবার রাতে নিহতের বাবা নি‌তিশ কুমার বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে মামলা করেন। ওই দিন রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তিন জনকে একসঙ্গে রেখে জিজ্ঞাসাবাদ করেন। বাকি দুই জনকে শর্তসা‌পক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিলেও পু‌লিশ গোলাম রাব্বা‌নিকে এ মামলায় গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের