আবারও কেরু চত্বরে বোমাসদৃশ্য বস্তু, এলাকায় আতঙ্ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চত্বরে আবারও বোমাসদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে। শনিবার এলাকায় কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে কে বা কারা কেরুজ এলাকায় কালো রঙের টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি (কৌটা) ফেলে রেখে যায়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের এক কর্মকর্তা, ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে রাজশাহীর র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়। ওই ইউনিট পৌঁছানোর আগপর্যন্ত পুলিশ সতর্ক পাহারায় আছে।

পুলিশ বলছে, বোমাসদৃশ বস্তুটি আসলে বোমা নয়। তবে ককটেল হতে পারে। আগে একটি ককটেল উদ্ধার করা হয়েছিল। সেটির সঙ্গে কৌটা মিল আছে।

দর্শনা থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কেরু চত্বরে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ কৌটা পড়ে থাকতে দেখা যায়। ওই দিন রাত ৮টার দিকে রাজশাহী থেকে র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট দর্শনায় এসে তা নিষ্ক্রিয় করেছিল।

সকালে বোমাসদৃশ বস্তুটি প্রথমে দেখেন কেরু কলোনির বাসিন্দা মো. স্বপন। তিনি বলেন, ‘ছাগল চরাতে গিয়ে ঝোপের মধ্যে কালো টেপ মোড়ানো বোমার মতো একটা কিছু দেখতে পাই। একদিন আগেও একই রকম ককটেল পাওয়ায় সন্দেহ হয়। পরে কেরুর গার্ডদের জানালে পুলিশকে খবর দেন তারা।’

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, ‘বৃহস্পতিবার কেরু চত্বরে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি ছিল ককটেল। আজ প্রায় কাছাকাছি স্থানে পড়ে থাকা কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটিও ককটেল বলে ধারণা করা হচ্ছে।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘আবারও একই ধরনের টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটাও ককটেল বলে ধারণা করা হচ্ছে। কারণ আগের পাওয়া ককটেলের সঙ্গে এটির মিল আছে। তবে আগেরটা লাল টেপ মোড়ানো ছিল, আজকেরটা কালো টেপ মোড়ানো। রাজশাহীর র‍্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এটি নিষ্ক্রিয় করা হবে।’

/এএম/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী