আন্দোলনের মুখে মোংলার আলোচিত ইউএনওকে বদলি

মোংলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১

অবশেষে বহুল সমালোচিত বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। নানাবিধ অভিযোগ উত্থাপন করে গত কয়েকদিন ধরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবি ও বিক্ষোভের মুখে তাকে বদলি করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক দাফতরিক আদেশে তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফখরুল ইসলাম সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে মোংলা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বহুল বিতর্কিত ও সমালোচিত ইউএনও আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করে নেওয়ায় অনেকেই খুশি হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল।

বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এর জেরে সম্প্রতি স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন সংগ্রাম করে আসছিল।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি