কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে খানজাহান আলী থানায় এ মামলা করা হয়। হামলার শিকার শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মামলায় বাদী হয়েছেন কুয়েট নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। মামলায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, অবৈধ জনতাবদ্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের মারধর করে আহত এবং ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়েছে।

কুয়েটের জনসং‌যোগ দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্য তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা ও যেকোনও অন্যায়ের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্রদের দাবি বাস্তবায়নের জন্য সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সব পরিচালক, প্রভোস্টদের নিয়ে মঙ্গলবার বিকালে একটি সভা আহ্বান করেছিলেন উপাচার্য। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার আগেই বহিরাগত কিছু সন্ত্রাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উপাচার্য, উপ-উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলরসহ আরও কয়েকজন শিক্ষক সশরীরে সংঘর্ষস্থলে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বহিরাগত সন্ত্রাসীদের নিবৃত্তের চেষ্টা করেন।

এ সময় কয়েকজন শিক্ষক, উপাচার্য, বহু শিক্ষার্থীসহ কর্মচারীও আহত হয়ে কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি হন। উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং আর যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সব ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি