৬ বছর পর যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

যশোর প্রতিনিধি 
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর এমএম কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা।

রাত ১২টা এক মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ পুলিশের কর্মকর্তারা, এমএম কলেজ কর্তৃপক্ষ, যশোর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন ইউনিট, সাংবাদিক ইউনিয়ন যশোর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যশোর শিক্ষাবোর্ড, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, গণপূর্ত বিভাগ, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ছাড়া অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই প্রথম এমএম কলেজের ঐতিহাসিক শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। গত কয়েক বছর পুরাতন কসবায় এলাকায় নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হতো। তবে বিএনপি, বিপ্লবী কমিউনিস্ট লীসহ কয়েকটি রাজনৈতিক দল এমএম কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিলেন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের