চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ছোট ভাইয়ের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০

মেহেরপুরে ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের এক বছরের কারাদণ্ড ও ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা যুগ্ম জজ দ্বিতীয় কোর্টের বিচারক হুমায়ুন কবির এ রায় দেন।

মামলার বাদী দেবাশীষ বাগচী বলেন, ‘পারিবারিক সূত্রে বহু বছর ধরে ঠিকাদারি ব্যবসা করে আসছি। সে ধারাবাহিকতায় ২০১৫ সালে সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করি। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩৫টা নির্মাণকাজ সম্পূর্ণ করেছি। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা। ২০২১ সালের প্রথম দিকে যৌথ ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে তার সঙ্গে আমার মূলধন ও লভ্যাংশসহ আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পাওনা হয়। তবে তিনি ১ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন এবং আমাকে ২০২৩ সালের জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় যেতে বলেন। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিংরোড সাহাবুদ্দিন প্লাজার ওসিস কফিশপে বসে আমাকে ২৪ জুলাই তারিখ দিয়ে রূপালি ব্যাংক মেহেরপুর শাখার ১ কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন।’

তিনি আরও বলেন, ‘আমি চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। এক সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে। যেখানে লেখা আছে, গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।’

পরে দেবাশীষ বাগচী বাদী হয়ে ২০২৩ সালের ১৯ অক্টোবর এই ঘটনায় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম ও আসামিপক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ রিজন বলেন, ‘ডেভিল হান্টের মাধ্যমে শুধু ফ্যাসিস্টদের গ্রেফতার নয়, আদালতের বিচারকার্য শুরু হয়েছে।’ এ ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী