কুয়েটের সংঘর্ষের ঘটনা তদন্তে আরও ৭ দিন চায় কমিটি

খুলনা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনা তদন্তে গঠিত কমিটির নির্ধারিত তিন কার্যদিবস পার হয়েছে। কিন্তু সব অফিস কক্ষ তালাবদ্ধ থাকাসহ বিভিন্ন কারণে নির্ধারিত তিন দিনে তদন্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি কুয়েট প্রশাসনের কাছে আরও সাত দিন সময় বৃদ্ধির আবেদন করেছে কমিটি। গঠিত তদন্ত কমিটির সভাপতি ও কুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ আবেদন করেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশন্স অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ সোমবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিষয় নিশ্চিত করেন।

এতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ফেব্রুয়ারি সংঘটিত অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। সে মোতাবেক সোমবার তৃতীয় এবং শেষ কার্যদিবস। সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অফিস কক্ষ তালাবদ্ধ থাকায় প্রথম দুই কার্যদিবস তদন্ত কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বলতে গেলে, তদন্ত কমিটি এখনও কোনও রুমে অফিসিয়ালি কার্যক্রম চালিয়ে যেতে পারছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমত একদিন মেডিক্যাল সেন্টারের একটি রুমে, তারপর একাডেমিক বিভাগগুলোর বিভিন্ন রুমে অস্থায়ীভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অডিও-ভিডিও স্মার্ট বোর্ড সংবলিত একটি কক্ষ রয়েছে, যেখান থেকে অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করা সম্ভব হয়; তদন্ত কমিটি প্রথম থেকেই ওই রুমটির বরাদ্দ চেয়ে আসছে। কিন্তু প্রশাসনিক ভবনে তালাবদ্ধ থাকায় তাও পাওয়া যাচ্ছে না। তারপরও নানান সীমাবদ্ধতার মাঝে কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কমিটি ইতোমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত অডিও-ভিডিওসহ অন্য তথ্যাদি সংগ্রহ করেছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং প্রাপ্ত তথ্যাদি গভীরভাবে পর্যালোচনার জন্য সাত কর্মদিবস সময় বৃদ্ধির জন্য প্রশাসন বরাবর আবেদন করেছে। শিগগিরই কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি রিপোর্ট প্রদানে সক্ষম হবে বলে আশা করছি।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি