গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পানিতে, প্রাণ গেলো দুই যুবকের

যশোর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩

যশোরের অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জিহাদ হোসেন (২৪) এবং আলী মল্লিক (৩০) নামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পায়রা গ্রামের পায়রা-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আলী মল্লিক যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে অভয়নগর উপজেলার কোটা গ্রাম থেকে পায়রা-জামিরা সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে জিহাদ এবং আলী মল্লিক খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন জিহাদ হোসেন। পৌনে দুইটার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি পায়রা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শিরীষ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জলাশয় থেকে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। খুলনায় নেওয়ার সময় বিকেল ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলায় পৌঁছালে আলী মল্লিক মারা যান। বিকেল সাড়ে ৩টার দিকে খুলনায় পৌঁছালে মারা যান জিহাদ হোসেন।

অভয়নগর উপজেলার ভবদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) শিবপদ দে বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জলাশয়ে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের