নিজের ঘর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম রকি (২৬) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরপুর ইউনিয়নের কাতলামারী ঈদগাঁর পাশে নিজ বাড়ির শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদস্য রাকিবুল ইসলাম রকি উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের দিকে তিনি পুলিশে যোগদান করেন।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ছুটিতে বাড়ি আসেন রাকিবুল। বাড়িতে অবস্থানকালে বুধবার সকাল ৯টার দিকে সবার অজান্তে নিজ শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন।

ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্য রাকিবুলের বাবা বিভিন্ন ব্যবসা করেন। তাদের অনেক টাকা ঋণ রয়েছে। এসব টাকা ছেলের কাছ থেকে তিনি চাইতেন। পুলিশ সদস্য রাকিবুল কিছুটা মানসিক চাপেও ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী