শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, বোনের স্বামী-শ্বশুরের পর ভাসুরও আটক

মাগুরা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ০১:৩৪ আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:৩৪

মাগুরা শহরে শিশু (৮) ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (৭ মার্চ) বিকালে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে তারা মিছিল নিয়ে মাগুরা সদর থানা ঘেরাও করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর (৫০), স্বামী (১৮) ও বোনের ভাসুরকে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মামা বাংলা ট্রিবিউনকে বলেন, “তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা রাতেই লাইফ সাপোর্টে নিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি।” 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা