ইজিবাইক তল্লাশি করে মিললো প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৫:৪৬আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫:৪৬

সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ সময় চোরাকারবারি মো. সোহেল উদ্দিনকে আটক করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় আবাদের হাট সীমান্ত এলাকায় বিজিবি এই অভিযান চালায়। আটক চোরাকারবারি সোহেল উদ্দিন কলারোয়া থানার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, রবিবার সন্ধ্যায় ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদের হাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইকচালক মো. সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। তাকে আটক করেছে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজনে এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি