শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ছুরিকাঘাতে আহত নারী

যশোর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৩:২৪আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৩:২৪

যশোরে চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৬) ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরে পল্লিতে এই ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে একই এলাকার আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে যেতো।

এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যার পর হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিতে যায়। সাড়ে ৮টার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্না করছিলেন।

তারা ঘরে ঢুকে তার চার বছর বয়সী মেয়েকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে ওই নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। আর শিশুটির গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

এদিন রাত পৌনে ১টার দিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘আমি ভিকটিমের বাসায় রয়েছি। তার সঙ্গে কথা বলছি। যে তাকে আঘাত করেছে, সে ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু। তার বয়স ১৬ বছর। তাকে আটকের চেষ্টা চলছে। আটক হলেই মূল ঘটনা জানা যাবে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা সচেষ্ট।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি