বিএনপির ইফতার শেষে সিঁড়ি থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১০:৫১আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:০৭

খুলনা মহানগর সদর থানাধীন ২২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল শেষে সিঁড়ি থেকে পা-পিছলে পড়ে ভ্যানচালক আব্দুর রশিদ (৫৫) মারা গেছেন। তিনি ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানান, ইফতার শেষে মাগরিবের নামাজের উদ্দেশে ভ্যানচালক আব্দুর রশিদ অসাবধানবশত পা পিছলে পড়ে যান। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আব্দুর রশিদ নতুন বাজার চর আশরাফ গলির বাসিন্দা ছিলেন।

এদিকে মরহুমের নামাজে জানাজায় মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২২ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতারি মাহফিলে অংশগ্রহণের পর ছাদ থেকে পড়ে গিয়ে আব্দুর রশিদ নামের ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী