খুলনায় মন্দিরের তালা কেটে কৃষ্ণের মূর্তি চুরি

খুলনা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৭:০৭আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৭:০৭

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ঐতিহ্যবাহী আর্য্য হরিসভা মন্দির থেকে একটি মূর্তি চুরি হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে মন্দিরের দুটি তালা কেটে মূর্তিটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্যসচিব বাপী রায় জানান, মন্দিরটির বাইরের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনও নিরাপত্তা প্রহরী ছিলেন না। মঙ্গলবার রাত ৯টার দিকে মন্দিরের প্রাত্যহিক কার্যক্রম শেষে সেবায়েত ও ভক্তরা মন্দিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরে গভীর রাতে মন্দিরের তালা কেটে পিতলের কৃষ্ণমূর্তি চুরি করে নিয়ে যায় দুই ব্যক্তি।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জামা-প্যান্ট পরা দুই ব্যক্তি মন্দিরের দিকে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল আর হাতে ছিল তালা কাটার যন্ত্র। মন্দিরের ভেতরে ঢুকে মাত্র আড়াই মিনিটের মধ্যেই মূর্তিটি নিয়ে তাদের বাইরে বের হতে দেখা যায়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে মামলা হয়নি। অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।’

/এএম/
সম্পর্কিত
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
দুই দিনে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নিলো কারা, হদিস নেই অনেক প্রকল্পের
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
সর্বশেষ খবর
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি