অভ্যুত্থানের পর শেখ হাসিনার জন্মদিন পালন করা সেই আ.লীগ নেতা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮

মেহেরপুরের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) ভোরে শহরের মুখার্জিপাড়া নিজ বাসভবন থেকে সালামকে গ্রেফতার করা হয়।

আব্দুস সালাম সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য। ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সন্ত্রাসবিরোধী দমন আইনে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শহরে নিজ বাসা থেকে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ত্রাসবিরোধী দমন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

গত ২৮ সেপ্টেম্বর গ্রেফতার আব্দুস সালাম ফ্যাসিস্ট সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিজ রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী