দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতে মিললো অর্ধগলিত লাশ

মেহেরপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৯:২৯আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৯

মেহেরপুরের গাংনীতে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের কাকলি গাড়ি মাঠ এলাকার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় কৃষকরা ওই কৃষি মাঠে কাজ করছিলেন। এ সময় দুর্গন্ধ আসছিল। কয়েকজন কৃষক গন্ধের উৎস খুঁজতে গিয়ে আব্দুল খালেক নামের এক কৃষকের ভুট্টাক্ষেতের মধ্যে অর্ধগলিত লাশ দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ‌ 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এতে লাশটিতে পচন ধরেছে। চেনার উপায় নেই। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটিতে পচন ধরেছে। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের