শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৯

বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রা‌তে মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধার তিন শ্রীলঙ্কান নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিন জনের মধ্যে দুই জন শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

পরে সে দেশের হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি